ডিজিটাল মার্কেটিং
🤔 ডিজিটাল মার্কেটিং কি? ✅ আগেকার দিনে কোন কোম্পানি তাদের পণ্য সমূহকে বিক্রি করার জন্য বিভিন্ন মার্কেটারদেরকে নিয়োগ দিতেন। তারা গ্রাহক পর্যায়ে গিয়ে উক্ত পণ্যের গুনাগুনগুলো সুন্দরভাবে উপস্থাপন করতেন এবং গ্রাহকদেরকে তা কেনার জন্য আকৃষ্ট করতেন। বর্তমানে সেই কাজটিই তথ্যপ্রযুক্তি এবং ইন্টারনেটের কল্যাণে অনলাইনেই করা হয় যেটাকে ডিজিটাল মার্কেটিং বলে। ➡️ অর্থাৎ ডিজিটাল মার্কেটিং মানে অনলাইনে পন্য বা সার্ভিসের বিজ্ঞাপন প্রচার করাকেই বুঝায়। এখন সেটা হতে পারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, হতে পারে সার্চ ইঞ্জিন মার্কেটিং এর মাধ্যমে, হতে পারে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে, আবার হতে পারে ইমেইল মার্কেটিং এর মাধ্যমে। ➡️ আবার ইলেক্ট্রনিক মিডিয়া যেমন, টিভি, রেডিও ইত্যাদির মাধ্যমে পণ্যের বিজ্ঞাপন প্রচার করাটাও এক ধরণের ডিজিটাল মার্কেটিং। এছাড়া মোবাইলে ইন্সট্যান্ট মেসেঞ্জিং, ইলেকট্রনিক বিলবোর্ড, মোবাইল এপ্লিকেশনের মাধ্যমে পণ্যের প্রচারণাকেও ডিজিটাল মার্কেটিং বলা যেতে পারে। 🖥️ এক কথায়, ডিজিটাল মার্কেটিং হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে পণ্য বা সেবা সমূহকে গ্রাহক ...